
#1 Issue of Unbelievably Resourceful Bookmarks
Everything Tech
ওয়েব ৩ নিয়ে যত ধরনের রিসোর্স আছে তা সব এক জায়গায়। এখানে যেমন লার্নিং রিসোর্স আছে, তেমন জব আর ইন্টার্নশিপের রিসোর্সও আছে।
অনেকেই আমরা একটা সাইড প্রজেক্ট শুরু করতে চাই কিন্তু প্রপার গাইডলাইন আর ডাইরেকশন না থাকায় অনেকে শুরু করতে দ্বিধা বোধ করি আবার অনেকে শুরু করে কিছু করার আগেই ছেড়ে দেই। এই ওয়েবসাইটটা এই সাইড প্রজেক্ট করার একটা ভালো গাইডলাইন। এখানে গাইডলাইন ছাড়া আছে, স্টার্টাপ আইডিয়া ভালিডেট করার চেকলিস্ট, প্রজেক্ট মার্কেটিং করার স্ট্রাটেজি, আরও অনেক কিছু।
🧰
Productivity
পড়তে পড়তে কিংবা কাজ করার মাঝে লফি মিউজিক শুনে আমরা অনেকেই অভ্যস্ত। কেমন হতো যদি এই লফি মিউজিক গুলো ইউটিউবের বিজ্ঞাপন ছাড়া আর বারবার চেঞ্জ করা ছাড়া বিরতীহিন ভাবে শোনা যেতো? সেটার জন্যেই এই ওয়েবসাইটটা।
ChatGPT যে কোম্পানি তৈরি করেছে তার নাম হলো OpenAI। আর OpenAI এর Co-Founder & CEO হলো Sam Altman। তারই প্রোডাক্টিভিটি নিয়ে একটা লেখা যেটা পড়া উচিত সবার।
🔋
Self-Development Tools
আপনি কি জানেন যে ইতিহাসের সবচেয়ে সফল ব্যক্তিরা, লিওনার্দো দা ভিঞ্চি, অ্যালবার্ট আইনস্টাইন থেকে শুরু করে আধুনিক বিল গেটস পর্যন্ত সকলেই একটি জার্নাল রেখেছিলেন? আপনি যখন জার্নালিং করছেন, আপনি কেবল একজন ব্যক্তি হিসাবেই উন্নত করতে পারবেন না, আপনি আপনার জীবনের সাথে সাথে বছরের পর বছর যেতে যেতে আপনার অগ্রগতিও দেখতে পাবেন। এই ভিডিও সিরিজটার মধ্যে জার্নালিং কে প্রায় আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছে ক্রিয়েটর যেটা দেখা মাস্ট।
এই মেণ্টাল মডেল এর ফ্রেমওয়ার্ক গুলো খুঁজে পাওয়ার পর আমার দুনিয়া প্রায় উল্টে গেছে (পজিটিভ ভাবে)। এর মধ্যে স্পেশালি First Principles Thinking আমার ফ্যাভরিট যেটা দুনিয়ার সব বাঘা বাঘা মানুষ ব্যবহার করে চিন্তা করার জন্য। এছাড়া দৈনন্দিন লাইফে বেটার ডিসিশন নেয়ার জন্য ফ্রেমওয়ার্ক আর যারা সাইন্সে পড়ে তাদের পড়াশোনায় হেল্প করার জন্যেও রয়েছে অসাধারণ মেন্টাল মডেল ফ্রেমওয়ার্কস।
⏳
Career Resources
সঠিক ভাবে Communication আমরা অনেকেই করতে চাইলেও মাঝে মাঝে আমাদের কিছু শব্দ আর লাইন দিয়ে নিজে জেনে বা না জেনেই অনেককে কষ্ট দিয়ে ফেলি। আবার অনেকে Unintentionally রুক্ষ আচরণ করে ফেলি নিজের বন্ধুবান্ধব বা কলিগদের সাথে। এই বিষয়টা সহজ করতে অনেক বই আর কোর্সের ছড়াছড়ি অনলাইনে আছে তাই শেখা শুরু করতে গিয়ে অনেকে কোনটা রেখে কোনটা দিয়ে শুরু করবে বুঝে উঠতে পারে না। তাদের জন্য এই পোস্টটি।
নিচের কমেন্ট এর আর্টিকেল এ সুন্দর ভাবে আর শর্ট করে একটা Communication গাইড দেয়া আছে। এইটা নিজের জন্য বা বন্ধুবান্ধব অথবা জুনিয়র/সিনিয়র দের পাঠিয়ে তাদেরকে Better Communciation এ সাহায্য করো/করুন। Career, relationship, friendships, ইত্যাদিতে ভালো Communication এর গুরুত্ব অত্যন্ত। তাই এই বিষয়ে একটু পড়াশোনা করাটা অনেক জরুরি।
এই গাইডটা শুধু সফটওয়ার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার নিয়ে জানতেই না, বরং এই আর্টিকেল এ এতো গুলো লিংকস আছে যেগুলো বিভিন্ন রিলেটেড টপিকে আশ্চর্য করার মতো নলেজ দেবে।
যদি জানতে চাও বিশ্বের কোন প্রবেলম গুলো এখন সব থেকে বেশি জরুরী কাজ করার জন্য এবং ইমপ্যাক্ট ফেলতে পারবে বেশি তাহলে এই লিস্ট টা ব্যাবহার করতে পারো। এখনো কোন ক্যারিয়ারে যাবে শিউর না থাকলে, এই লিস্টের প্রব্লেম গুলো দেখলে আন্দাজ করতে পারে যে কোন ক্যারিয়ারে গেলে এখন থেক ২০ বছর পর তুমি ভালো ইমপ্যাক্ট ফেলতে পারবে বিশ্বে এবং নিজের কর্মে।
👔
Business
CEO এর কাজ কি? স্ট্রাটেজি কিভাবে বিল্ড করবো? কিভাবে বেটার ডিজাইন শিখবো? কিভাবে স্টার্টাপ আইডিয়া পাবো? কিভাবে নিজের Success কে Engineer করবো? এই সব প্রশ্নের উত্তর দেয়ার রিসোর্স ছাড়াও হাজারো বিজনেস রিলেটেড রিসোর্সের ছড়াছড়ি এই রিপোতে।
HubSpot এর এই ১০১টা নেটওয়ার্কিং টিপস বিজনেস জগতে তোমাকে লেভেল আপ করতে অনেক সাহায্য করবে।
🧳
Miscellaneous (Creativity, Learning, Life)
ChatGPT কে কিভাবে আরো ভালো ভাবে ব্যবহার করা যায় তার একটা গাইড।
এই আর্টিকেল এ লেখক টাকা খরচ করার ব্যাপার স্যাপার নিয়ে খুব ডিটেলে কথা বার্তা বলেন যা পড়ার মত।
@@@
যদি আপনার কোম্পানি কিংবা প্রোডাক্ট স্পন্সর হিসেবে জয়েন করতে চান, তাহলে দয়া করে ইমেইল করুন এখানেঃ [email protected]
যদি আপনার কোন মন্তব্য অথবা পরামর্শ থাকে, তাহলে এই ইমেইলের রিপ্লাই দিয়ে জানাতে পারেন।
ধন্যবাদ নিজেকে Improve করার এই জার্নিতে থাকার জন্য,
তালহা চৌধুরী [fb.com/mdtalhachy]